বাংলাদেশ বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল - The News Lion

বাংলাদেশ বিমানের সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল




ঢাকা প্রতিনিধি : যুক্তরাজ্যে নতুন প্রকৃতির করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  রোববার বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, করোনার কারণে ২৩ ও ৩০ জানুয়ারি ঢাকা-সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটের তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।  


বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ পাওয়া যাবে।  উল্লেখ্য, যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে তাদের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রেখেছে বিশ্বের বিভিন্ন দেশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.